ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

প্রায় এক মাস পর দেশে ফিরেছেন ইশরাক

ads

প্রায় এক মাস পর দেশে ফিরেছেন বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।


এ সময় দলীয় নেতাকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাসভবনে ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে ইশরাক বলেন, অনেকদিন এ নেতাকর্মীদের মিস করেছি। তাই বিদেশে বেশি দিন থাকার মতো মানসিক ধৈর্য ছিল না। নেতাকর্মী ও দেশের মানুষের জন্য অনেকটা অস্থিরতা বোধ করছিলাম। গত ৮ জানুয়ারি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ইঞ্জনিয়ার ইশরাক হোসেন।

ads
ads
ads

Our Facebook Page